মাখনা পোলাও
উপকরণ:- বাসমতী চাল -৪০০ গ্রাম।
সাদা তেল -৩টেবিল চামচ।
গাওয়া ঘি -৩টেবিল চামচ।
আদা জুলিয়ান করে কাটা -২চামচ।
চেরা কাঁচালঙ্কা -৪টি।
গোটা গরম মশলা -২টি ছোট এলাচ, দারুচিনি ১ টুকরো, লবঙ্গ ২টি।
তেজপাতা -২টি।
কাজুবাদাম -২৫ গ্রাম।
কিশমিশ -২৫ গ্রাম।
খোয়া ক্ষীর -৫০গ্রাম।
চিনি -২টেবিল চামচ।
টকদই -১টেবিল চামচ।
গরম মশলা গুঁড়ো -১চা-চামচ।
মাখনা -১মুঠো।
জায়ফল -জয়িত্রি গুঁড়ো -১/৪
চামচ।
নুন -স্বাদমতো।
চেরি -১০টি( গার্ণিশিং এর জন্য)।
প্রনালী:- প্রথমে চাল ধুয়ে ৩০মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও ১চামচ ঘি দিয়ে গরম হলে একে একে মাখনা,কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখতে হবে।আদাও ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা , কাঁচা লঙ্কা ফোড়ণ দিতে হবে। ফোড়ণের সুগন্ধ বেড়োলে জল ঝরানো চাল দিয়ে ভাজতে হবে।চালটা খুব ভালো করে ভেজে নিয়ে চালের ডাবল গরম জল দিতে হবে। টকদই টাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে স্বাদমতো নুন ও চিনি দিতে হবে।ফুটে গেলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট ১০পর ঢাকা খুলে বাদবাকি ঘি,ভাজা আদা কিছুটা, কাজুবাদাম ও কিশমিশ, খোয়া ক্ষীর,মাখনা,ঘি, গরম মশলা গুঁড়ো, জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৫মিনিট রেখে নামিয়ে নিয়ে
চেরি ও ভেজে রাখা জুলিয়ান করে কাটা আদা ও চেরি ছড়িয়ে , মাখনা সাজিয়ে দিলেই রেডি "মাখনা পোলাও"



