এঁচোড় চিংড়ি
উপকরণ:- ১ কেজি এঁচোড়
২০০গ্রাম চিংড়ি মাছ
পরিমান মতো সরর্ষের তেল
স্বাদ মতো নুন
২ টো পেঁয়াজ কুচি
২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ ঘি
১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
২ চা চামচ ভাজা মশলা গুঁড়ো
৩ টে আলু ডুমু করে কাটা
পরিমান মতো গরম জল ফোরণের জন্য গোটা গরম মশলা - এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা
২ চা চামচ ভাজা মশলা
২ টো টমেটো
২ চা চামচ আদা ও রসুন বাটা
প্রনালী:- প্রথমে এঁচোড় টাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছ গুলোকে ও ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার এঁচোড় গুলোতে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ১/২ সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ গুলোতে নুন, হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নিতে হবে। এবার আলু গুলোকে ও নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এবার এঁচোড় গুলোকে ও ভেজে নিতে হবে।
এবার একটা কড়াইতে ১ চামচ জিরে, ১/২ চামচ ধনে, ৫/৬ টা গোল মরিচ, ২ টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে হবে।
এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তাতে টমেটো আদা ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তারপর এঁচোড় আলু ও চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ৫/৭ মিনিট রেখে দিতে হবে।৭ মিনিট পর ঢাকা খুলে সামান্য চিনি, গরম মশলা ও ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরিএঁচোড় চিংড়ি।
এবার পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি।



