Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - বসন্তের বাসন্তীরা

কিশলয়ের আগমন
মন আজি উচাটন
পলাশের শোভা আজ
করে শোভা বর্ধন।

রঙের রঙিন আভা
করছে রাঙা গো
রূপ - রস - গন্ধে তাই
চতুর্দিক ম ম ।

জরাতে প্রাণের ধারা
অন্তর রক্তিম
সুপ্ত চেতনারাজি
ধ্বজা তুলে উড্ডীন।

তারা হোক মুক্ত
যারা ছিল বন্দী
কয়েদি জীবন ত্যজি
ঘুচে যাক গণ্ডি ।

জয় পাক তারা সব
যারা গৃহকোণে অগুনতি
ঘরের মা - দিদি - বোন
যে আসল বসন্তের বাসন্তী।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com