Logo
logo

সাহিত্য / কবিতা

আধুনিক কবিতা - মুঠো মুঠো রঙ 

শীতের রুক্ষতা কাটিয়ে দিগন্ত ব্যাপী
ফাগের উৎসবে মাতোয়ারা প্রকৃতি
আবির রাঙা বসন্তের স্পর্শে
শিমুল, পলাশ রঙ ছড়ায় নব আনন্দে 
দখিনা বাতাস বলছে ডেকে
ইচ্ছেরা ডানা মেলুক দোলের রঙে
মৌমাছির গুঞ্জন সুরে ছন্দে  ।
মগডালে কোকিলের মধুর ধ্বনি
শোনা যায় অহংকারী কলতানে
ফুলে ,পল্লবে প্রেমের অনুভূতি
অদ্ভুত মাদকতায় সুরে, গানে
দোলা দেয় হৃদয়ের কোণে  ।
প্রতিটা নারীর রন্ধ্রে রন্ধ্রে
তার প্রিয় পুরুষের হাতছানি
চোখ বন্ধ করে যার স্মৃতিতে
ফুরফুরে হয় কিশোরী মন
সেই প্রেমের সাগরে ডুব দিতে দিতে
ছড়িয়ে দেবো ,ছড়িয়ে দেবো মুঠো মুঠো রঙ
সূর্যোদয় আর গোধূলির আলো দেখে দেখে
কেটে যাবে প্রেমময় বাকি জীবন    ।।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com