তেতো-মাধুরী
উপকরণ:- করলা ১টি (পাতলা লম্বা কাটা), আলু ১টি (লম্বা করে কাটা), বেগুন ১টি (চওড়া করে কাটা), সজনে ডাঁটা ৪-৫ টুকরো, কাঁচা পেপে ১ কাপ (পাতলা করে কাটা), কাঁচা কলা ১টি (লম্বা কাটা), রাঙা আলু ১টি (লম্বা কাটা), শিম ৪-৫টি (দু’টুকরো করে কাটা), বড়ি ১০-১২টি, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি, পাঁচফোড়ন ১/২ চা চামচ, রাঁধুনি ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচা লঙ্কা ২টি (ফাটানো), দুধ ১/২ কাপ, খোয়া ক্ষীর ১ চা চামচ (ঐচ্ছিক, ঘন স্বাদ বাড়াতে), সরষে বাটা ২ চা চামচ, পোস্ত বাটা ২ চা চামচ, তিল বাটা ১ চা চামচ, মৌরি বাটা ১ চা চামচ, নুন স্বাদমতো, চিনি ১/২ চা চামচ এবং ঘি ১ চা চামচ।
প্রনালী:- প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে বড়িগুলো হালকা ভেজে তুলে নিতে হবে। করলায় নুন মেখে হালকা ভেজে আলাদা রাখা ভালো। এবার বেগুন ও করলা বাদে অন্যান্য সবজি—আলু, কাঁচা কলা, কাঁচা পেপে, সজনে ডাঁটা, রাঙা আলু ও শিম—সামান্য নুন মেখে একে একে হালকা ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ে ফের তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন, রাঁধুনি ও আদা বাটা দিয়ে কষাতে হবে। গন্ধ উঠলে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু কষিয়ে তাতে ভাজা সবজি (করলা-বেগুন বাদে) দিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে এলে করলা ও বেগুন ও সামান্য চিনি মিশিয়ে দিতে হবে। জল কমে এলে দুধ ও এক চা চামচ খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে মেশাতে হবে যাতে খোয়া গলে যায়। এরপর সরষে ও পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তিল বাটা দিয়ে রান্না সামান্য ঘন করতে হবে। দুধ ফুটে উঠলে মৌরি বাটা মিশিয়ে নিতে হবে। শেষে ঘি ছড়িয়ে ভাজা বড়িগুলো দিয়ে ১-২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।তেতো-মাধুরী’ পরিবেশন করুন সাদা ভাতে, একেবারে গরম গরম অবস্থায়এক নিরামিষ ঘরোয়া পদ, যেখানে তেতোর মধ্যে লুকিয়ে থাকে মিষ্টির ছোঁয়া
