টুইস্ট সয়া বাইটস
উপকরণ:- সয়াবিন – ১ কাপ
আলু – ২টি মাঝারি, পেঁয়াজ – ১টি মাঝারি (সুক্ষ্ম কুচানো),কাঁচা লঙ্কা – ২টি (সুক্ষ্ম কুচানো),চিলি ফ্লেক্স – ১ চা চামচ,বেসন – ২-৩ টেবিল চামচ, হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ,গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ,আদা বাটা – ১ চা চামচ (ঐচ্ছিক),সুজি বা চাল গুঁড়ো – ১ টেবিল চামচ (খাস্তা করার জন্য),নুন – স্বাদমতো, তেল – ভাজার জন্য
প্রনালী:- প্রথমে সয়াবিন গরম জলে ৫–৭ মিনিট ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে, তারপর জল ঝরিয়ে হালকা হাতে চটকে ‘কিমা’-র মতো করে রাখতে হবে। আলুগুলো সেদ্ধ করে ভালোভাবে মেখে নিতে হবে, এবং পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সূক্ষ্ম করে কেটে রাখতে হবে। একটি প্যানে অল্প তেল গরম করে কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার সেই প্যানে সয়াবিন ও সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে ২–৩ মিনিট নাড়তে হবে। তারপর আঁচ কমিয়ে মিশ্রণে হলুদ গুঁড়ো, গোলমরিচ, আদা বাটা, কুচানো ধনে পাতা, সুজিবা চাল গুঁড়ো) এবং নুন মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণ ঠান্ডা হলে হাতে ছোট ছোট গোল বা পপকর্ন আকারে বল বানিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি আলাদা পাত্রে বেসন পরিমাণমতো জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে (চাইলে সামান্য নুন ও চিলি ফ্লেক্স মেশানো যায়)। এবার প্রতিটি বল বেসনের মিশ্রণে চুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে সোনালি ও খাস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন চা, কফি বা কাসুন্দির সঙ্গে।গরম গরম সয়াবিন বলস ঝাল টক-মিষ্টি মুড়ি মাখার সঙ্গে খেতে এক কথায় দুর্দান্ত লাগে!
