Logo
logo

গল্প / কাহিনী

গল্প - অস্তিত্ব

"সময়ের স্রোতে অতীত নাকি ভেসে যায় ",,,,,,সত্যিই কি তাই? তাহলে আজ ৪৫ বছর পর " আর নেই,,, এই ছোট্ট কথা টা আমাকে এই গঙ্গার তীরে এনে বসালো কি ভাবে?
পরন্ত বিকেলে গঙ্গার ঘাটে একাকী বসে অতসী ভেবে চলেছে,,,, আজ জীবনের এই সময় এসে,, একি দুর্যোগ তার মনের আকাশে নেমে এলো? বেশ তো সংসার নামক কারখানায় নিজেকে সঁপে দিয়ে জীবন চলছিলো তার নিজের ছন্দে। এর মাঝে ব্যতিক্রমী কিছু সময় ছিল বটে,,, বছরের বিশেষ বিশেষ কিছু দিন গুলো অবসরে স্মৃতির বাজারে ঘুরে বেরিয়েছে,অ দামী কিছু স্মৃতি কিনে নিয়ে, নিজের মত করে একান্তে সাজিয়েছে। তাতে তো কারুর কিছু আসেওনি বা সংসার কর্তব্যে অবহেলাও ঘটেনি।
ঘাটের সিঁড়ির এক পাশে বসে, অতসী নদীর স্রোতে চোখ রেখে, ভাবনার ঘরের অর্গল দিল খুলে --ভাঁটার টানে কচুরিপানাগুলো পরপর জলে ভেসে কোন সুদূরে চলেছে। ঠিক সেভাবেই কখন যেন তার সামনে এসে দাঁড়িয়েছে ,, তারই কিশোরী,, যৌবন বেলার পরপর ছবি।,,,
,,,,,,,, সময় এই রকমই এক নববর্ষের প্রারম্ভ,,, প্রায় শীত শেষ। বাড়ির সামনের মাঠে ক্রিকেট ম্যাচ চলছে। রবিবার ছুটির দিন। পাড়ার ক্লাব "ব্যায়াম সমিতি " বনাম কোনা কলোনীর "সবুজ সংঘ "। একে তো ওর প্রিয় খেলা তারপর আবার ছোড়দা ছিলো পাড়ার দলের ক্যাপ্টেন। ওদিকের দলে ছিলো সাদা খয়েরি টুপি পড়া একটা ছেলে। আজও চোখে সব ভাসে,,, বান্ধবীদের সাথে ক্লাবের পাঁচিল এ বসে (গেছো মেয়ে বলে খ্যাতি ছিল) খেলা দেখা,, সেই সাদা টুপি অলরাউন্ডার এর দুর্দান্ত খেলা,, ৮৪ রানে নট আউট,,, অতি উৎসাহে হাত তালি,,, অবশেষে পাড়াকে হারিয়ে সবুজ সংঘের বিজয়ী শীল্ড দখল। ঐ ছেলের ঝুলিতে ৪টে উইকেট, ৮৪রান। অতএব খেলার "সেরা খেলোয়াড় "এর পুরস্কার ঐ সাদা টুপির দখলে। মাঠের দর্শক দের মনে কতটা দাগ কেটেছিল জানেনা, কিন্তু সদ্য ক্লাস নাইন এ ওঠা অতসীর মনে গভীর এক দাগ কেটে বসে ছিল ঐ ছেলে,,,,সে দাগ আজও রয়ে আছে যে। এক উৎসাহী দর্শক,, তায় আবার মেয়ে,, তার মনেও দাগ কেটেছিল। যা পরে সে জেনেছিল। যাই হোক পরবর্তী ছবি,,,,, প্রায় বিকেলে সাইকেলের এর ঘন্টি,,, স্কুল,,, লাইব্রেরি যাওয়ার পথে মাঝে মাঝে চকিতে দেখা,,,, ভালোলাগা,,, সময়ের হের ফেরে না দেখা,,,নাম ধাম,, না জানা,, মন কেমন এর ব্যথা,,,শুধু ক্ষনিকের উপস্থিতি,, এক ভীষন ভালোলাগা,, কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেল,, অপরিণত মন,, বয়স কিছুই বুঝতে পারলোনা। শুধু একটা "আছে ",, এই নিয়েই চলছিলো। অতসীর পড়াশুনা,,, খেলা,, সাথী ছোড়দার সাথে মাছ ধরা,,, আম পাড়া,, সবই চলছিল,, কিন্তু অদৃশ্য " ঐ মুখ",, বিউবি দেখার আকুলতায় মন খারাপ অসুখ ধরে ছিলো। বইয়ের পাতায় সেই মুখ যে ভেসে ওঠে,,, পড়া মুখস্ত হবে কখন? আপন মনেই হেসে উঠতো। একেই বোধ হয় বলে কৈশোরের ভালোবাসা। মনের মধ্যে ঐ,,, বাসা নিয়ে সব করা তবু জুতোর পেরেক ওঠার মতো খচ্ খচানি রয়েই যায়। ,, কি করে জানবো,তাকে? এই ভাবেই চলছিল। স্কুলের মধ্যেই তার পরিচয় মিললো। কি ভাবে,,?
অতসীর বেশ মনে পরে,,, সেটা ছিলো নববর্ষের আগের দিন। পরের দিন ছুটি। তাই নববর্ষের কার্ড এর আদান প্রদান, টিফিন এর সময়। সে সময় তো কেনা কার্ড এর অত চল( সীমিত পয়সা )ছিলোনা। নিজেরা কার্ড বানিয়ে, তাতে নিজের হাতে এঁকে,, লিখে দেওয়া নেওয়া হত।,, এইটের প্রতিমা এসে তার হাতে একটা বন্ধ খাম দিয়ে বললো,, একজন পাঠিয়েছে, এটা তুই কাল খুলবি। এ রকমই নির্দেশ আছে। এক ক্লাস নিচে পড়লেও ও আমার বন্ধু এ বছর ক্লাস টপকাতে পারেনি।কার্ড টা হাতে নিয়ে, মনটা অজানা আনন্দে নেচে উঠেছিল,, কে দিলো? কে? কে?। বাড়ি গিয়ে ঐ অমূল্য সম্পদ কোথায় লুকিয়ে ( ছোড়দার জন্যে )রাখবে,,, ভেবেই আকুল,, অবশেষে খাতার মলাটে চালান। কখন নতুন বছরের সকাল হবে,,, নতুন কারুর কার্ড দেখবো। সময়ের প্রতীক্ষা,,,।
নববর্ষের সকাল। মায়ের বাড়ি ঘর ধোয়া,, মোছা,, পুজো,, হৈ চৈ,,খাওয়া।। নিজের সময় আর আসেনা। অবশেষে মিললো সময়,,, সোজা ছাদের চিলে কোঠার ঘরে,, সাথে নতুন জামার খাঁজে সেই প্রাপ্তি খাম।
,পরম যত্নে সাদা খাম খোলা,,, ভেতরে ছিল সুন্দর এক নীল কার্ড। ধীরে ধীরে খোলা,,, অপূর্ব এক ছবি,, ঝাউ পাতার মাঝে এক টুকটুকে লাল গোলাপ। কার্ডের এক দিকে লেখা,,,,, "নববর্ষের প্রভাত এসেছে রবির কিরণে স্নান করে, এই শুভদিনে জানাই তোমায় ভালোবাসা টুকু লিপি ' পরে"---অভিজিৎ। এ লেখা কি ভোলার? প্রথম প্রেমের প্রথম চিঠি,, আজও সেই লেখা তার নিজের ডাইরিতে সবুজ কালিতে লিখে রেখেছে। বছরের প্রথম দিন ই অতসীর কিশোরী জীবনে এল প্রথম ভালো লাগার ভালোবাসার প্রথম পুরুষ,,,, ঐ সেই খেলার মাঠের সেরা খেলোয়াড়।
তারপর,,,,, তার কি আর পর থাকে? অভি,, অতসীর ভালোবাসার গাড়ি,,, ধিকি ধিকি চলতে থাকলো,,, বাবার চেঁচানি,,, ছোড়দার দাদাগিরি,,,, অশান্তি,,,, মাঝে শুধু সবুজ গাছের তলায় আশ্রয়ের মত মায়ের ( বাড়ির ছোট সদস্য তো ) ভালোবাসা।অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ে, প্রাপ্ত বয়স্ক এক ছেলের ভালোবাসার গল্প এগোতে থাকলো। নাই বা দেখা হল,,, সাদা কাগজে,,,ভালোবাসার কালিতে,,, অনুভূতির অক্ষরে ভরতে লাগলো চিঠির পর চিঠি। ডাক পিওন সেই বন্ধু প্রতিমা,, ডাকবাক্সো,,,ওর আমার স্কুলের ব্যাগ। ওর সামনে এইচ, এস পরীক্ষা। দুটো মন অনেক কাছে এগিয়ে এল। শুধু অপেক্ষায় রইলো,,, একজনের কলেজ এ প্রবেশ অন্য জনের দায়িত্ব নেবার "রোজগার " নামক প্রবেশ পত্র।
এই ভাবেই চলছিল। কিন্তু বিধি বাধ সাধলো। প্রেমের দেবতা বোধ হয় প্রেমের পূজায় না হয়ে তুষ্ট, হয়েছিলেন রুষ্ট। সব প্রেম কি পরিণতি পায়?
দমকা এক পারিবারিক ঝড়ে পড়ে, অভি না জানিয়ে অতসী র জীবন থেকে ছিটকে বেরিয়ে সংসার জীবনে ঢুকে গেলো। একবারও তার কথা ভাবেনি বা জানানোর প্রয়োজন বোধ করেনি। অতসী র জীবন কি ভাবে কাটবে বা কি বলে মনকে বোঝাবে। কিসের জন্যে এই বিচ্ছেদ,,,, তা অজানাই রয়ে গেলো। এক বোবা ভালোবাসার কান্নার ভার অতসী বুকে নিয়ে রইলো।
জীবন শোক,, তাপ,, দুঃখে থেমে থাকে না।ঠিক ক্ষত নিয়ে চলতে থাকে।ওর জীবনও সেই ক্ষত বুকে নিয়ে বইতে লাগলো। তারপর বিয়ে,, ঘর সংসার,, দায় দায়িত্ব,, কর্তব্য পালন,, সন্তান,,পরিবার, অন্য ধারায় নিজেকে মানিয়ে নেওয়া।শুধু মনের আকাশের এক কোণে,, শুকতারার মত সেই ভালবাসা রয়ে গেলো। হয়ত অতসী র মৃত্যুতে এর অস্তাচল ঘটতো।
,,, কিন্তু জন্ম মৃত্যু তো বিধাতার হাতে। তাই আজ সকালে যখন পুরনো সেই বান্ধবী ফোনে জানালো,,,, " পুরনো ভালোবাসার শুকতারার অস্ত গমনের কথা,,,, "অভি আর নেই রে,,,"। কিছু সময়ের জন্যে অতসী র সব এলোমেলো হয়ে পড়েছিলো। ঐ ছেলের মুখ সারা সময়ের জন্যে তাড়া করে চলেছিল। নিত্য কর্মের ফাঁক ফোকরে অনবরত মনের মধ্যে বেজে চলেছিল,,, আর নেই রে,,,,, নেই রে,,,,। আর পারছিলো না। সেই এক "নেই রে ",,, তাকে আজ বিকেলে টেনে এনেছে মা গঙ্গার তীরে। এই সেই ঘাট,,, এক সময় অভিজিৎ নামক ছেলেটি আর অতসী নামের মেয়েটা,, আবোল তাবোল গল্পে,,,প্রিয়জনের স্পর্শের আনন্দে লুকিয়ে কিছু সময় কাটিয়ে গেছে। তাইতো অতসী আজ এসেছে,,, একদা সুখের আজ দুঃখের সেই অভির স্মৃতি জলে ভাসিয়ে দিতে। হয়েছেও দেওয়া,,,, মন উগরে যত দোষ, গুন,, ত্রুটি,,,, সব মন উজাড় করে,, জলের বুকে ভাসিয়ে দিয়েছে,, কিছুটা হালকা লাগছে বৈকি। স্রোতের টানে,,, কোন অজানায় ভেসে চলেছে,,, তুমি কি পাবে অভি? ভাসতে ভাসতে হয়তো জলেই লীন হয়ে যাবে। কিন্তু তোমার অস্তিত্ব কি সত্যিই অতসী র জীবন থেকে লীন হবে? ক্ষীণ এক ভালোবাসা র রেখা জীবন সৈকতে রয়ে যাবে যে।

আগামী কাল নববর্ষ,,,, নতুন বছরের সু চনা। না হয় অভি অতসী র ভালবাসা সূচনা তেই আবদ্ধ থাক।
চল অতসী,,,,"নিজ নিকেতনে "।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com