Logo
logo

রন্ধনে বন্ধন

ক্রিমি বাটার গার্লিক এগ ফ্রাই

উপকরণ:- ৬টি ডিম
আদা কুচি ৩ চা চামচ
রসুন কুচি ৩ চা চামচ
পেয়াজ ছোটো ছোটো আকারের চৌকো করে ২টো
বাটার ৭০ গ্রামনুন পরিমাণ মতো
সাদা তেল ৩টেবিল চামচ
গোলমরিচ গুড়ো ২ টেবিল চামচ
চিলি ফেল্কস ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ১ চা চামচ
দূধ এক কাপ
ধনেপাতা সামান্য

প্রনালী:- প্রথমে ডিম গুলো কে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন, চিলি ফেল্কস, গোলমরিচ দিতে হবে। এরপর ফ্রাই পেন নিয়ে তার মধ্যে কিছু টা সাদা তেল ও বাটার দিয়ে গরম হয়ে গেলে ফেটানো ডিম গুলো ঢেলে দিতে হবে তার সাথে সাথে ই ডিম গুলো নাড়তে থাকতে হবে যাতে নিচ টা শক্ত না হয়ে যায়। এইভাবে ফ্রাই পেনের মধ্যে নাড়তে নাড়তে ডিম গুলো কে কেটে একটু বড়ো বড়ো টুকরো করে নিতে হবে।
এরপর নামিয়ে ফ্রাই পেনের মধ্যে বাকি সাদা তেল ও বাটার দিয়ে তার মধ্যে আদা কুচি রসুন কুচি পেয়াজ দিয়ে নাড়তে হবে, একটু বাদামি রঙ হয়ে গেলে তার মধ্যে কর্নফ্লাওয়ার গোলমরিচ, চিলি ফেল্কস দিয়ে নাড়তে হবে আর তার সাথে এক কাপ গরম করা দুধ ঢালতে হবে সমানে নাড়তে হবে ৫মিনিটের মতো এবার ডিম গুলো ওর মধ্যে দিয়ে ৫-১০ মিনিট এর মতো নেড়ে creamy ভাব টা আসলে বন্ধ করে দিতে হবে। নামিয়ে সাজানো র জন্য একটু ধনেপাতা উপরে দিয়ে দিতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com