ডিমের রাবরি মালাই
উপকরণ:- ১লিটার দুধ
২টেবিল চামচ মিল্ক পাউডার
২টো ডিম
৩টেবিল চামচ মিল্ক মেড
৩-৪ পেস্তা কুচি
১/২ চা চামচ এলাচ গুড়ো
সামান্য জাফরান
২-৩ ফোটা গোলাপ জল
প্রনালী:- প্রথমে ওভেনে একটি পাত্র বসিয়ে তাতে দুধ ফুটতে দিতে হবে। দুধ ফুটে গেলে তার থেকে ৩টেবিল চামচ দুধ তুলে নিতে হবে। এবার একটি পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে তুলে রাখা দুধ, সামান্য এলাচ গুড়ো,ও ১চা চামচ মিল্ক মেড দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ওভেনে একটি প্যান বসিয়ে তাতে এক কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে তাতে ফেটিয়ে রাখা ডিম দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে ডিমের লেয়ার টা তুলে নিয়ে রাবরির সেফ দিয়ে কেটে নিতে হবে। এবার ফুটতে দেওয়া দুধের মধ্যে বাকি এলাচ গুড়ো,ও সামান্য জাফরান দিয়ে দিতে হবে। দুধ ফুটে ঘন হয়ে এলে তাতে মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিল্ক মেড দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে কেটে রাখা ডিমের রাবরি গুলো দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে তাতে গোলাপ জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি ডিমের রাবরি মালাই। এবার ওপর থেকে পেস্তা কুচি ও জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ডিমের রাবরি মালাই।



