Logo
logo

স্বাদে আহ্লাদে

তরমুজের খোসা দিয়ে ধোঁসা

উপকরণ:- ১ কাপ তরমুজের সাদা অংশ
১/২ কাপ সুজি
১/২ কাপ চালের গুঁড়ো
৪ চামচ বেসন
১/২ কাপ দই
১/২ কাপ জল
পুর তৈরির জন্য:
২ টো পেঁয়াজ টুকরো করে কাটা
১/২ ক্যাপ্সিকাম কাটা
২০০ গ্রাম পনির
১/২ কাপ ধনেপাতা
স্বাদ অনুযায়ী নুন
১-১/২ চামচ চাট মশলা
১/২ চামচ চিলিফ্লেক্স
১/২ কাপ গ্রেট করা বিটরুট
১/২ কাপ সেজোয়ান সাস

প্রনালী:- প্রথমে একটা মিক্সির জারে উপকরণে দেওয়া পরিমাণ মতো সব দিয়ে একটা বেটার তৈরি করে নিয়ে মিনিট ১৫ ঢেকে রেখে দিতে হবে।
এবার একটা চপার দিয়ে তাতে উপকরণে দেওয়া পরিমাণ মতো পেঁয়াজ, ক্যাপ্সিকাম,পনির, ধনেপাতা চপারে চপ করে নিতে হবে।হয়ে গেলে একটা বোলে বের করে তাতে নুন,চাট মশলা, চিলি ফ্লেক্স মিক্স করে পুর তৈরি করে নিতে হবে।
এবার ১৫ মিনিট পর ঢাকা খুলে তাতে স্বাদ মতো নুন দিয়ে মিক্সট করে নিতে হবে।
এবার গ্যাসে একটা ধোঁসা পেন বসিয়ে গরম হয়ে আসলে একটু জল ছিটিয়ে মুছে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ধোঁসার বিটার দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে নিয়ে একটু শুকিয়ে আসলে তাতে সেজোয়ান
সাস দিয়ে পুর দিয়ে ওপর থেকে গ্রেট করা বিটরুট দিয়ে ব্রাউন হয়ে আসলে ফোল্ড করে নিলেই তৈরি তরমুজের খোসা দিয়ে ধোঁসা ।
শেষে এটা পরিবেশন করতে হবে গরম গরম ধোঁসা পুদিনা ধনেপাতার চাটনি ও টমেটো রসুনের চাটনির সাথে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com