বেলের স্মুদি
উপকরণ:- ১ টা গাছ পাকা বেল
১/২ কাপ চিনি
১/৪ কাপ মধু
২ কাপ জল
৭-৮ টা বরফের টুকরো
সামান্য নুন
২ কাপ ভেনিলা আইস ক্রিম
১ চামচ কাজু
১ চামচ আমন্ড
গার্নিসিং এর জন্য পুদিনা পাতা
প্রনালী:- প্রথমে চিনির সিরাম বানাবার জন্য একটা পেনে উপকরণে দেওয়া পরিমাণ মতো চিনি ও মধু দিয়ে গ্যাস জ্বালিয়ে নাড়াচাড়া করে চিনি গোলে গেলে নামিয়ে নিলেই সিরাম তৈরি। সিরামটাকে ঠান্ডা করে নিতে হবে।
এবার বেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেলটাকে ফুটিয়ে নিতে হবে। এবার বোলে একটা চামচের সাহায্যে বেলের
শ্বাস টাকে বের করে নিতে হবে। এবার উপকরণে দেওয়া পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে বেলটাকে ছেকে নিতে হবে। এবার উপকরণে দেওয়া পরিমাণ মতো বরফ নিয়ে বরফ গুলোকে একটা হামল দস্তার সাহায্যে বরফ কুচি করে নিতে হবে। এবার একটা মিক্সির জারে ২ কাপ বেলের জুস ,৩ চামচ সিরাম,কাজু আর আমন্ড ও সামান্য নুন দিয়ে আইস ক্রিম বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিলেই বেলের স্মুদি ।



