Logo
logo

স্বাদে আহ্লাদে

লেমন চিড়ের পোলাও

উপকরণ:- -১/২ কাপ চিড়ে
১ চামচ চিনি
পরিমান মতো নুন
৩-৪ চামচ সাদা তেল
২ চামচ চিনি বাদাম
২ টো শুকনো লঙ্কা
৮-১০ টি কারিপাতা
৩ টে কাঁচা লঙ্কা কুচি
১ টা পেঁয়াজকুচি
২ চামচ গাজর
২ চামচ ক্যাপ্সিকাম
২ চামচ কাজু
২ চামচ কিসমিস
১/২ পাতিলেবুর রস
সামান্য হলুদ

প্রনালী:- প্রথমে উপকরণে দেওয়া পরিমাণ মতো চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাতে ১ চামচ চিনি ও সামান্য নুন দিয়ে মেখে রেখে দিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে চিনে বাদাম গুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একই তেলে শুকনো লঙ্কা, কারিপাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি ও গাজর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ক্যাপ্সিকাম,কাজু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে দিতে হবে। ২ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে সামান্য হলুদ ও কিসমিস দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার চিড়েটা দিয়ে ভেজে রাখা চিনে বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে লেবুর রস দিয়ে নামিয়ে নিলেই তৈরি লেমন চিড়ের পোলাও।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com