ফ্রুট সালাড
উপকরণ:- ১/৪ কাপ মধু
২ চামচ লেবুর রস
১/২ কাপ শসা টুকরো করে কাটা ১/২ কাপ তরমুজ টুকরো করে কাটা
১/২ কাপ কালো আঙ্গুর
১/২ কাপ বেদানা
২-৩ টে লেচু টুকরো করে কাটা
২ চামচ টুটি ফ্রুটি
১/২ চামচ বিটনুন
১ চামচ চাট মশলা
৩ টে আইস ক্রিম কোন
সাজানোর জন্য ফ্রুট কটিং করে কাটা
প্রনালী:- প্রথমে একটা বোল নিয়ে উপকরণে দেওয়া পরিমাণ মতো মধু ও লেবুর রস কে এক সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একে সমস্ত ফল গুলোকে দিয়ে বোলে তাতে বিটনুন ও চাট মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি ফ্রুট সালাড ।
শেষে ফ্রুট সালাড পরিবেশন করেছি আইস ক্রিম কোনে ভরে কাটিং করা ফ্রুট এর সাথে।



