Logo
logo

স্বাদে আহ্লাদে

কাঁচা আমের দই বড়া

উপকরণ:- ৩০০ গ্রাম বিউলি ডাল
১ চামচ মৌরি
১ চামচ জিরে
১/২ কাপ কাঁচা আমের পেষ্ট
সাদা তেল পরিমাণ মতো
স্বাদ অনুযায়ী নুন
৪ চামচ ধনেপাতা বাটা
১ লিটার জল
২ চামচ চিনি
৩০০ গ্রাম দই
৩-৪ টে আইস কিউব
ভাজা মশলা তৈরির জন্য
১/২ চামচ মৌরি
১/২ চামচ জিরে
১/২ চামচ ধনে
নুন পরিমানমতো
৩/৪ টে শুকনো লঙ্কা
২০০ গ্রাম ঝুড়ি ভাজা

প্রনালী:- প্রথমে ডালটাকে ৫-৬ ঘন্টা ভিজিয়ে নিতে হবে। এবার ভিজে গেলে একটা মিক্সিতে পেষ্ট করে নিতে হবে। এবার একটা বোলে ডালের পেষ্টটাকে বের করে নিয়ে তাতে নুন, জিরে, মোরি ও ২ চামচ কাঁচা আমের পেষ্ট দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
এবার গ্যাসে একটা পেন বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে হাতে একটু জল ভিজিয়ে নিয়ে একটু একটু করে ডালের পেষ্ট নিয়ে তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে ভেজে নিতে হবে।
এবার একটা বাটিতে উপকরণে দেওয়া পরিমাণ মতো জল নিয়ে তাতে নুন, চিনি, তেল ও কারিপাতা দিয়ে ভেজে রাখা বড়া গুলোকে ভিজিয়ে রাখতে হবে নরম হওয়া পর্যন্ত।
এবার ভাজা মশলার জন্য গ্যাসে পেন বসিয়ে উপকরণে দেওয়া পরিমাণ মতো জিরে,মৌরি, ধনে, শুকনো লঙ্কা ও নুন দিয়ে ভেজে গুঁড়ো করে নিতে হবে।না
এবার একটা বোলে দই নিয়েবা তাতে চিনি ও আইস কিউব দিয়ে ফেটিয়ে নিয়ে বড়া গুলোকে জল থেকে চেপে চেপে তুলে নিয়ে দই এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে।
এবার দই বড়ার ওপর থেকে ভাজা মশলা, ঝুড়ি ভাজা,কাঁচা আম ও ধনেপাতার গ্রিন চাটনি ও রেড চাটনির সাথে পরিবেশন করেছি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com