চিংড়ি মশালা বেগুন
উপকরণ:- চিংড়ি মাছ -৩০০ গ্রাম।
গোল বেগুন -২টি।
হলুদ গুঁড়ো -দেড় চামচ।
লঙ্কা গুঁড়ো - ১ চামচ।
জিরে গুঁড়ো -১/২চামচ।
ধনে গুঁড়ো -১/২চামচ।
গুড় -১/২চামচ।
নুন -স্বাদমতো।
পেঁয়াজ বাটা -২টেবিল চামচ।
রসুন বাটা -১চা-চামচ।
আদা বাটা -১/২চামচ।
টমেটো পেষ্ট -১টি।
কালো সর্ষে -১/২চামচ।
মেথি -১/২চামচ।
টকদই -১টেবিল চামচ।
সর্ষের তেল -পরিমাণমতো।
প্রনালী:- প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হবে। নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। বেগুন মাঝ বরাবর কেটে নিয়ে বেগুনের ভেতরের অংশ কুড়িয়ে নিতে হবে।
এবার কড়াইতে ৪চামচ তেল দিয়ে কাটা বেগুন নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর আরও ২চামচ তেল দিয়ে গোটা সর্ষে ও মেথি ফোড়ণ দিতে হবে। তারপর
পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো পেষ্ট, টকদই, সমস্ত গুঁড়ো মশলা,কুরানো বেগুন, স্বাদ মতো নুন,গুড় ও চিংড়ি মাছ দিয়ে খুব ভালো কষে নিয়ে ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এতে জল লাগবে না। হয়ে গেলে নামিয়ে ভাজা বেগুনের মধ্যে রান্না করা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন "চিংড়ি মশালা বেগুন"। এতে ধনেপাতা কুচি দেওয়া যায়। আমার বাড়িতে ছিল না বলে দিইনি।



