Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - আনন্দের নবপ্রভাত

পুরনো দিনের ধুলো ঝেড়ে,
নতুন ভোরের ডাকে,
এসেছে আবার নববর্ষ,
হাসি রঙের ফাঁকে।

আকাশ জুড়ে রোদ্দুর হেসে
বলছে মিষ্টি কথা,
সব দুঃখ আজ দূরে যাক,
মুছে যাক সব ব্যথা।

পাল্টে যাক সব কষ্ট-গাথা,
হোক না সুখের গান,
নতুন আশা বুকের মাঝে
জ্বলুক অবিরাম।

হাত ধরেধরে চলব সবাই,
ভালোবাসার পথে,
নববর্ষের এই প্রতিশ্রুতি
রইল হৃদয় গেঁথে।

বুকের মাঝে স্বপ্নগুলো
ডানা মেলে উড়ুক,
হারানো সব সাহস ফিরে
নতুন করে জাগুক।

ঝরা ফুলের ব্যথা ভুলে
ফুটুক হাসির মালা,
বন্ধুত্বের হাত বাড়িয়ে
মিটুক মনের জ্বালা।

গ্রাম থেকে শহরজুড়ে
উৎসবেরই সুর,
ঢাকের তালে বাজুক প্রাণে
আনন্দ ভরপুর।

হাত ধরেধরেই এগিয়ে যাব,
সত্যের পথে সব,
মানবতার আলোয় ভরে
হোক সুন্দর রব।

আকাশজোড়া আলো নেমে
ছুঁয়ে যাক সব প্রাণ,
দুঃখগুলো দূরে ভেসে যাক
লিখুক সুখের জয়গান গান।

নতুন দিনের প্রতিশ্রুতি
শুধু মুখের নয়,
মানবতার আলো জ্বেলে
হোক সত্যের জয়।

এই নববর্ষ শিখিয়ে দিক
ভালো থাকার মানে,
হাসিমুখে কাটুক জীবন
সবাই মিলে গানে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com