Logo
logo

স্বাদে আহ্লাদে

পাবদা মাছের মালাইকারি

উপকরণ:- পাবদা মাছ তিনটে মাঝারি সাইজ হালকা করে ভেজে তুলে রাখা, আদা ১ ইঞ্চি, রসুন পাঁচ ছটা কোয়া, কাঁচা লঙ্কা দুটো বড় একসাথে পেস্ট করা, পিঁয়াজ দুটো সিদ্ধ করে পেস্ট করা, দই দু টেবিলচামচ নারকোলের দুধ হাফ কাপ, চিনি ও লবণ স্বাদমতো। কাজু পেস্তা কিসমিস জলে ভিজিয়ে রেখে পেস্ট করা সবগুলো এক টেবিল চামচ করে, ফ্রেশ ক্রিম এক টেবিল চামচ গরম মসলা গুঁড়ো এক চামচ গোটা গরম মসলা এলাচ চারটে লবঙ্গ চারটে ডাল চিনি এক ইঞ্চি বড় এলাচ একটা তেজপাতা একটা। সাদা তেল প্রয়োজন মতো। ঘি এক চামচ,ফ্রেস এক টেবিল চামচ।

প্রনালী:- প্রথমে প্যানে তেল ও ঘি দিয়ে গোটা গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজের পেজটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। একদম লাল হবে না এবার আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা টা দিয়ে ভালো করে নারতে হবে।তারপর গ্যাস বন্ধ করে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস ওপেন করে নারতে হবে। কাজু কিসমিস ও পোস্ত বাটা টা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে কিছু পাঁচ মিনিট নাড়তে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন নারকোলের দুধটা দিয়ে ভালো করে মেশাতে হবে। ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিমে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্রেমে ঢাকা দিয়ে রাখতে হবে যখন গা মাখামাখি হয়ে আসবে তখন উপরে ঘি ও গরম মসলা ফেস ক্রিম দিয়ে মিক্স করে গ্যাস বন্ধ করে দু মিনিট রেখে দিলেই তৈরি পাবদা মাছের মালাইকারি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com