Logo
logo

স্বাদে আহ্লাদে

তামবি ভাজি (গোয়ানিজ রেসিপি)

উপকরণ:-
লাল শাক ২৫০ গ্রাম,নারিকেল তেল ২০মিলি,নারিকেল কুরানো ২টেবিল চামচ,জিরে গুঁড়ো ১ চা চামচ, কারি পাতা ৫-৬ টা, রসুন ও পেঁয়াজ কুচি ৩ চা চামচ করে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি,হিং ১/২চা চামচ।

প্রনালী:-
লাল শাক কুচিয়ে ভালো করে ধুয়ে নিন।কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে দিন কিছুক্ষণ পর হিং কারি পাতা, রসুন কুচি ও কাঁচা লঙ্কা এবং পিঁয়াজ দিয়ে ভেজে নিয়ে লালশাক দিয়ে ৮-১০ মিনিট নেড়েচেড়ে অল্প আঁচে রান্না করুন।সাথে দিন পরিমাণ মত নুন। কুড়ানো নারিকেল দিয়ে গার্নিশ করে গরম ভাত পরিবেশন করুন।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com