Logo
logo

স্বাদে আহ্লাদে

চিলি আড়

উপকরণ:- আড় মাছ:- ৭৫০গ্রাম (কাঁটা ছাড়া)চৌক করে কাটা পিঁয়াজ ৩ টে চৌক করে কাটা ক্যাপসিকাম ১ টা বড়।
কাঁচা লঙ্কা কুচি ৬ টা
ভিনিগার ১ টেবিল চামচ,
টমেটো সস ৩ টেবিল চামচ
চিলি সস ৩টেবিল চামচ
সোয়া সস ১ টেবিল চামচ
রসুন বাটা১চামচ ও ১ টেবিল চামচ কুচানো, আদা বাটা ১টেবিল চামচ ও ১টেবিল চামচ কুচানো,
নুন স্বাদ অনুযায়ী
কর্নফ্লাওয়ার ৩চা চামচ,
ময়দা১টেবিল চামচ
ডিম ১টা
সাদা তেল পরিমাণ মত
গোল মরিচের গুঁড়ো ২চা চামচ।

প্রনালী:- প্রথমে মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।তারপর মাছের মধ্যে আদা, রসুন,গোল মরিচের গুঁড়ো,ভিনিগার,কর্নফ্লাওয়ার,ময়দা,ডিম ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে ১০মিনিট রেস্টে রেখে দিন।এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মত সাদা তেল দিয়ে কোড করা মাছের পিস গুলো ভালো করে ভেজে নিন।অন্য দিকে একটি পাত্রে সব সস,গোল মরিচের গুঁড়ো,ও নুন মিশিয়ে রাখতে হবে।আর একটি পাত্রে অল্প জল ও ১চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখতে হবে।মাছ গুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আদা, রসুন, ও কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে নিয়ে পিঁয়াজ ও ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিতে হবে সব সস।আর বাটি ধুয়ে দিতে হবে জল ।তারপর মাছ গুলো দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে দিতে হবে জলে গোলা কর্ন ফ্লাওয়ার। ঘন হয়ে গেলে হয়ে যাবে চিলি আড়।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com