জ্যাকফ্রুট ললিপপ
উপকরণ:- ইচড় - ১ বাটি
সিদ্ধ আলু - ২ টি
আমন্ড - ৭ পিস
কাজু - ১০ পিস
কিসমিস - ২০ গ্রাম
ভাজা মসলা ( ধনে, জিরে,শুকনো লঙ্কা,এলাচ, দারুচিনি,তেজপাতা , জায়িত্রী) - ৩ টেবিল চামচ
চাট মশলা - ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা - ৪
ব্রেড ক্রাম্ব - প্রয়োজন মতো
কর্ন ফ্লাওয়ার - ২ টেবিল চামচ
ময়দা - ৩ টেবিল চামচ
চালের গুঁড়া - ১ টেবিল চামচ
ভাজার জন্য তেল
লঙ্কার গুঁড়ো - ১/২ চামচ
লবণ স্বাদ মতো।
প্রনালী:- ইচড় চৌকো করে কেটে লবণ ও হলুদ একটু তেল দিয়ে কড়াই তে ভাপিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরে গেলে একটা পাত্রে সিদ্ধ আলু, দড়া দরা করে গ্রাইন্ড করা ইচড় , ভাজা মসলা,চাট মশলা,লবণ, কাঁচালঙ্কা কুচি, আমন্ড,কাজু,কিসমিস( কোর্স গ্রাইন্ড করা )ভালো করে মেখে কাবাব স্টিক এর গায়ে পুর লাগিয়ে ললিপপ এর আকার দেবো। এবার ময়দা,কর্নফ্লাওয়ার,চালের গুঁড়া,লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে ঘন করে গোলা গুলে তার মধ্যে ললি পপ চুবিয়ে ব্রেডক্রাম্ব মাখাতে হবে। ব্রেডক্রাম্ব এর মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি। ১০ মিঃ বিশ্রামে রেখে লো টু মিডিয়াম ফ্লেম এ ভাজতে হবে। ঝটপট স্ন্যাকস জ্যাকফ্রুট
ললিপপ ছোটো থেকে বড়ো সকলের খুউব ভালো লাগবে।
