Logo
logo

স্বাদে আহ্লাদে

ফুলকপি টমেটোর যুগলবন্দি

উপকরণ:- ফুলকপি - ১টা ( বড়)
কাঁচা টমেটো - ৪টি
পাকা টমেটো - ৩টি
আদা বাটা - ১ টেবিল চামচ।
সাদা সর্ষে - ১ টেবিল চামচ
কালো সর্ষে - ১/২চা চামচ
পোস্ত - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
ধনে গুঁড়ো - ১টেবিল চামচ
জিরে গুঁড়ো - ১/২ চামচ চিনি - ১ টেবিল চামচ
ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ
সর্ষের তেল - ১০০ গ্রাম

প্রনালী:- ফুলকপি একটু বড় বড় করে কেটে ভাপ দিয়ে নেবো।কড়াই তে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে কপি লাল করে ভেজে নেবো।
কপি তুলে নিয়ে তেল বাড়িয়ে দেবো
এবার তেজপাতা,২ শুকনো লঙ্কা,গোটা জিরে ফোড়ন দেবো। সুগন্ধ বের হলে টমেটো কুচি ও লবণ দিয়ে ৩ মিঃ সতে করব। এবার হলুদ, গুঁড়ো,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো , বেটে রাখা দুই রকম সর্ষে ও পোসতো দিয়ে ভালো করে মসলা তৈরি করব । তারপর কাঁচা টমেটো কুচি দেবো ও রান্না করব তেল না ছাড়া পর্যন্ত। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে নেড়ে ১ কাপ গরম জল দেবো। ১০ মিঃ সিদ্ধ হতে দেবো।নামানোর আগে দেব চিনি ও ধনেপাতা কুচি।নিরামিষ দিনে এই যুগল বন্দি র সাথেই ভাত ,রুটি ,

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com