Logo
logo

স্বাদে আহ্লাদে

ডালিয়া বরফি

উপকরণ:- ডালিয়া - ৫০ গ্রাম
ফ্যাট যুক্ত দুধ - ১ লি
আমূল গুঁড়ো দুধ - ১০০ গ্রাম
চিনি - ৫০ গ্রাম
কোকো পাউডার - ১.৫ টেবিল চামচ
ড্রাই ফ্রুটস (আমন্ড,কাজু,পেস্তা কুচি)

প্রনালী:- প্রথমে অল্প দুধে কোকো পাউডার ও গুঁড়ো দুধ গুলে রাখতে হবে। এবার দুধ ফোটাতে হবে যতক্ষণ তার পরিমাণ কমে আসে। তারপর দুধের মধ্যে ডালিয়া দিয়ে ভালো করে নাড়তে থাকব। অল্প আঁচে রান্না করবো যতক্ষণ না নরম হয়। এই পর্যায়ে দেবো চিনি, গুঁড়ো দুধ ও কোকো পাউডার এর মিশ্রণ। যাতে তলায় লেগে না যায় তাই ভালো করে নাড়তে হবে।একদম শুকনো হলে শুকনো ফলের কুচি ছড়িয়ে দেবো। প্লেটে ঘি মাখিয়ে মিশ্রণ ঢেলে ঠান্ডা হতে দেবো।বরফি আকারে কেটে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। মন খুশি করা মিষ্টি "ডালিয়ার বরফি" একদম রেডি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com