মধু-মরিচ চিকেন ফিঙ্গার
উপকরণ:- বোনলেস চিকেন ব্রেস্ট – ফিঙ্গার আকৃতিতে কাটা
গোলমরিচ গুঁড়ো – পরিমাণমতো
ময়দা – চিকেন কোট করার জন্য
টমেটো সস – ২ টেবিল চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
হলুদ গুঁড়ো – অল্প পরিমাণ
কাঁচা লঙ্কা – কুচি করা
ক্যাপসিকাম – মাঝারি টুকরো করে কাটা
পেঁয়াজ – বড় টুকরো করে কাটা
মধু – ১ চা চামচ
গোটা গরম মসলা – দারচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদি
দুধ – আধা কাপ
তেল – ভাজার জন্য
প্রনালী:- প্রথমে চিকেন ফিঙ্গার গুলোতে লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ, আদা-রসুন বাটা মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এরপর প্রতিটি টুকরো ময়দায় কোট করে হালকা তেলে ভেজে নিন।
একটি প্যানে অল্প তেল গরম করে গোটা গরম মসলা দিন। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর টমেটো সস, চিলি সস ও মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। দুধ ঢেলে একটি সুন্দর গ্রেভি তৈরি করুন।
এবার ভাজা চিকেন ফিঙ্গার গুলো সেই গ্রেভিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং কিছুক্ষণ ঢেকে রান্না করুন যাতে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়।
পরিবেশন করুন গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে।
