চিলি ফ্রাইড পনির ডিলাইট
উপকরণ:- পনির ২৫০ গ্রাম (লম্বা টুকরো করে কাটা), কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা লংকা ৩-৪টি (কুচানো), পেঁয়াজ ১টি (মিহি কুচি), ক্যাপসিকাম/বেল পিপার ১/২ কাপ (টুকরো করা), সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, চিলি সস ১ চা চামচ (ঐচ্ছিক), লবণ স্বাদমতো, চিনি ১ চিমটি, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ এবং তেল পরিমাণমতো।
প্রনালী:- প্রথমে কর্নফ্লাওয়ার, ময়দা, অল্প লবণ ও সামান্য জল মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে তাতে পনিরের টুকরো ডুবিয়ে গরম তেলে সোনালি ও ক্রিস্পি করে ডিপ ফ্রাই করুন এবং টিস্যু পেপারে তুলে রাখুন। এরপর একটি কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে আদা-রসুন বাটা, কাঁচা লংকা কুচি ও পেঁয়াজ দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। এবার ক্যাপসিকাম দিন এবং ১-২ মিনিট নাড়ুন। তারপর দিন সয়া সস, টমেটো সস, চিলি সস, চিনি, লবণ ও গোলমরিচ গুঁড়ো এবং ভালোভাবে মিশিয়ে নিন। শেষে ভাজা পনির দিয়ে সব উপকরণ মিশিয়ে আরও ২ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে পরিবেশন করুন।ভোজনের শুরুতে পরিবেশনযোগ্য একটি চমৎকার আরম্ভিক পদ এটি,অ্যাপেটাইজার হিসেবে চলতে পারে
