Logo
logo

রন্ধনে বন্ধন

মাংসের বিরিঞ্চি

উপকরণ:- খাসির মাংস: ৫০০-৭০০ গ্রাম
আলু: ২-৩টি (ডুমো করে কাটা)
ঘি: ১/২ কাপ (১২৫ গ্রাম)
পেঁয়াজ: ২ কাপ (১ কাপ মিহি কুচি, ১ কাপ বাটা)
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
শুকনো/কাঁচা লঙ্কা বাটা: ৫-৬টি
টক দই: ১/২ কাপ (ফেটানো)
আস্ত গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা): ১ চা চামচ
নুন ও চিনি: স্বাদমতো

প্রনালী:- প্রস্তুতি: আলু কেটে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে।

মাংস ভাজা: ওই ঘিতেই মাংসের টুকরোগুলো দিয়ে ১০-১৫ মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের রং বদলায়। মাংস তুলে রাখতে হবে।

মশলা কষানো: অবশিষ্ট ঘিতে আস্ত গরম মশলা ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাবতে হবে।
আদা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায়।

রান্না: ফেটানো টক দই কম আঁচে দিয়ে মশলার সাথে মেশাতে হবে। দই থেকে তেল বের হলে ভেজে রাখা মাংস ও আলু দিয়ে দিতে হবে। এবার স্বাদমতো নুন-চিনি মিলাতে হবে।

ধিম আঁচে রান্না: পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। মাংস পুরোপুরি নরম হওয়া পর্যন্ত ধিমে আঁচে রান্না করতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে গরম গরম মিষ্টি পোলাও এর সাথে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com