Logo
logo

রন্ধনে বন্ধন

কাঁচা হলুদ রসের মাছ

উপকরণ:- চিংড়ি মাছ ২০০ গ্রাম ,গোটা জিরা ১চামচ, হলুদ রস ১ চামচ, কাঁচা হলুদ বাটা ১চামচ। কাঁচা পাকা মরিচ ২-৩টা, নুন, তেল,১ চামচ, আতপ চালের গুঁড়া।

প্রনালী:- কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছ গুলো প্রথমে ভেজে তুলে নিতে হবে। এরপর গোটা জিরা, লঙ্কা, কাঁচা হলুদ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর
কষে এলে জল দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সেই সময় হলুদ রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোল একটুখানি ঘন করার জন্য আতপ চালের গুঁড়া জলের গুলে দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি ঘন করে নামিয়ে নিতে হবে। এটি পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com