বরিশালের আম শোল
উপকরণ:- ১. শোল মাছ
২. কাঁচা আম
৩. আদা বাটা
৪. কাঁচা লঙ্কা পেস্ট
৫. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
৬.হলুদ গুঁড়ো ২চামচ
৭.জিরা গুঁড়ো ১চামচ
৮. লবন স্বাদমতো
৯. স্বাদমতো চিনি
১০. লঙ্কা
১১. কালো জিরে
১২.সরিষার তেল
প্রনালী:- প্রথমে মাছ ধুয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে, আবর ওই তেলেই কাঁচা আম লম্বা করে কেটে হালকা ভেজে তুলে নিতে হবে। আবর কড়াই য়ে তেল দিয়ে তাতে কালো জিরে ফোঁড়ন দিয়ে তার মধ্যে জিরে গুলো, হলুদ, নুন, আদা বাটা, লঙ্কা বাটা অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে তাতে ভাজা আম দিয়ে ভালো করে কষে আবর গরম জল দিতে হবে। ২মিনিট পরে ঢাকা খুলে, ভাজা মাছ দিয়ে আবার ২মিনিট ঢাকা দিতে হবে। তারপর ঢাকা খুললে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই রেডি, বরিশালের আম শোল।
