রুইমাছের কোর্মা
উপকরণ:- রুই মাছ ৪ পিস
নুন ও হলুদ প্রয়োজন মত
আদা ১ ইঞ্চি
রসুন ৬ থেকে ৭টা কোয়া
পেঁয়াজ দুটো কোচানো
টমেটো দুটো পেস্ট করা,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো হাফ চামচ ,
ধনেগুঁড়ো হাফ চামচ ,
জিরে হাফ চামচ ,
লাল লঙ্কা হাফ চামচ,
লবণ ও চিনি স্বাদমতো ,
কাজু এক টেবিল চামচও কিসমিস এক টেবিল চামচ জলে ভিজিয়ে পেস্ট করে রাখতে হবে
টক দই দুই টেবিল চামচ ,
ছোট এলাচ ৪টি ,
লবঙ্গ ৪,টি,
দারচিনি এক ইঞ্চি,
তেতুলের কাত প্রয়োজন মত ,
সরিষার তেল প্রয়োজন মত,
ঘি এক চামচ, গরম মশলার গুড়ো হাফ চামচ।
প্রনালী:- প্রথমে রুই মাছের পিসগুলোতে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর ১ ইঞ্চি আদা এবং ৬ থেকে ৭টা রসুনের কোয়া পেস্ট করে রাখতে হবে তারপর পেঁয়াজ দুটো কুঁচিয়ে একটু লাল করে ভেজে তুলে রাখতে হবে তারপর একটা পিঁয়াজকে পেস্ট করতে হবে।এরপর ২ টো টমেটো নিয়ে পেস্ট করে রাখতে হবে। তারপর কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ হাফ চামচ ,ধনে হাফ চামচ ,জিরে হাফ চামচ , লাল লঙ্কা হাফ চামচ, লবণ ও চিনি স্বাদমতো ,কাজু এক টেবিল চামচও কিসমিস এক টেবিল চামচ জলে ভিজিয়ে পেস্ট করে রাখতে হবে।এরপর প্যানে তেল ও গোটা গরম মসলা ফোঁড়ন ণ দিয়ে পেঁয়াজ বাটাটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আদা রসুনের বেটে রাখা পেস্ট দিয়ে আবারো ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। তারপর টমেটো পেস্ট ও একে একে হলুদ ,লঙ্কা ,ধনে ,জিরে, কাশ্মীরি লঙ্কা, পিঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে অল্প জল ও টক দই দিয়ে কষতে হবে কষতে কষতে তেল ছেড়ে এলে কাজুও কিসমিস বাটা দিয়ে নেড়ে নিয়ে আবার একটু জল, মাছ ও তেতুলের জল নুন ও চিনি কিছু সময় ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে তার পর ঢাকা খুলে গরমশলা ও ঘি দিয়ে গ্যাস বন্ধ করে কিছু সময় রাখলেই তৈরী রুই মাছের কোরমা।



