Logo
logo

রন্ধনে বন্ধন

চিকেন পিশপাশ

উপকরণ:- চিকেন- ৫০০ গ্রাম
নুন- স্বাদমতো
লেবুর রস- ২/৩ চা চামচ
গোলমরিচের গুঁড়ো -১ চা চামচ
গাজর-১টা
আলু- ১টা
বিনস- ১০/১২টা
পেঁয়াজ- ১টা বড়
দুধ- ১ কাপ
গোবিন্দভোগ চাল- ১ কাপ
মাখন-১ টেবিল চামচ
সাদা তেল-১ চা চামচ
তেজপাতা-২ টো
গোটা গরম মশলা-পরিমান মত
আদা-১/৩ইঞ্চি
গরম মশলার গুড়ো-১/৪ চা চামচ

প্রনালী:- প্রথমেই গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ত্রিশ মিনিট রেখে দিতে হবে। এরপর চিকেন ভালো করে ধুয়ে তাতে নুন গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাখিয়ে আধঘন্টা রেখে দিতে হবে।
এবার কড়াইতে এক চামচ বাটার ও এক চামচ সাদা তেল গরম করে তাতে দুটো তেজপাতা একটু গোটা গরম মসলা ও থেঁতো করা এক চামচ আদা দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। মিনিট পাঁচেক ভালো করে নাড়াচাড়া করার পর ডুমো ডুমো করে কাটা আলু আর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেন থেকে জল ছেড়ে দিলে তার মধ্যে দিতে হবে ডুমো করে কাটা পেঁয়াজ ও কয়েকটা বিনস। এরপর ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে।খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে পিশপাশ একদম ঝরঝরে হবে। এবার তার মধ্যে ১কাপ জল ও ১ কাপ দুধ, পরিমাণ মতো নুন ও একটু গোলমরিচ গুঁড়ো ও একটু গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট পাঁচেক। এবার গ্যাস অফ করে আরো মিনিট পাঁচেক রেখে দিলেই আমাদের ঝরঝরে পিস পাস রেডি হয়ে যাবে।
একি ঠাকুরবাড়ির একটি অত্যন্ত জনপ্রিয় রান্না এবং বাচ্চা থেকে বয়স্ক সবার কাছে খুব প্রিয় আর অল্প মসলায় তৈরি হলেও খেতে দুর্দান্ত হয়।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com