Logo
logo

রন্ধনে বন্ধন

পটলের ঝালর

উপকরণ:- পটল (৬ টা বড়ো)-৩০০ গ্রাম
পেঁয়াজ বাটা-২চামচ
আদা ও রসুন বাটা-১চামচ
হলুদ-১/৪ চা চামচ
লাল লঙ্কা বাটা-১/২ চা চামচ
লবণ-স্বাদ মত
সরষের তেল-১/২কাপ
পেঁয়াজ ভাজা-(বেরেস্তা)
৪ চা চামচ.
চিনি -অল্প
টক দই-১/৪কাপ
কিশমিশ-২ চা চামচ

প্রনালী:- প্রথমে পটল গুলো ধুয়ে দুপাশ কেটে ছেচে নিতে হবে। আর একটু ফালি দিয়ে দিতে হবে দু পাশটা পেঁয়াজ ভেজে তুলে নিতে হবে।
পটলগুলো নুন ও হলুদ দিয়ে
সোনালী করে ভেজে তুলে নিতে হবে। সেই তেলে সামান্য তেল দিয়ে
পিয়াজবাটা, আদা ও রসুন বাটা ভাজতে হবে ততক্ষন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়।এবার মশলা ও স্বাদ মত নুন , চিনি , ফেটান দই দিয়ে ভাল মত রান্না করে কিশমিশ গুলো দিয়ে আবার একটু সময়
নিয়ে রান্না করতে হবে। এক্ষেত্রে
মশলা কষাবার সময় যদি প্রয়োজন হয় তবে সামান্য জল দিতে হবে।তেল ছাড়লে এরপর বাকি উপকরণ মিশিয়ে আবারো ভালো করে কষাতে হবে, কষানো হয়ে গেলে
তারপর ভেজে রাখা পটলগুলো
ও কিছুটা বেরেস্তা দিয়ে আরও একটু সময় নিয়ে রান্না করতে হবে। পটল সেদ্ধ হয়ে আসলে নামিয়ে
পরিবেশন করার সময় ওপর
থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com