Logo
logo

রন্ধনে বন্ধন

এগ শাকশুকা

উপকরণ:- অলিভ অয়েল – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১টি ছোট
লাল ক্যাপসিকাম কুচি – ১টি
রসুন কুচি – ৩ কোয়া
জিরে গুঁড়ো – ১ চা চামচ
পাপরিকা – ১ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স – স্বাদমতো
টমেটো পিউরি বা কুচানো টমেটো – ৪০০ গ্রাম
লবণ ও গোলমরিচ – স্বাদমতো
ডিম – ৪ থেকে ৬টি
ধনেপাতা বা পার্সলে কুচি – সাজানোর জন্য
চিজ (ঐচ্ছিক)

প্রনালী:- ১. মশলার বেস তৈরি করার জন্য
একটি প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে । এরপর রসুন ও সব মশলা দিয়ে ১ মিনিট নাড়তে হবে । এরপর টমেটোর গ্রেভিটা করে নিতে হবে। তারপর টমেটো পিউরি, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট রান্না করতে হবে ততক্ষন যতক্ষণ না গ্রেভি একটু ঘন হয়ে আসছে তারপর এতে ডিম দিতে হবে। এরপর গ্রেভির মধ্যে ছোট ছোট গর্ত করে ডিম ফাটিয়ে দিতে হবে। এরপর প্যান ঢেকে কম আঁচে রান্না করতে হবে যতক্ষণ না ডিমের সাদা অংশ সেট হয় কিন্তু দেখতে হবে কুসুম যেন নরম থাকে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে উপরে ধনেপাতা বা পার্সলে ছড়িয়ে
দিয়ে। এটার সঙ্গে টোস্টেড ব্রেড বা পিটা ব্রেড দারুণ লাগে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com