দইয়ের কাবাব
উপকরণ:- ১ জল ঝরানোর টক দই তিনশো গ্রাম
২ একটা পেঁয়াজ কুচি
৩ পরিমাণ মত ধনেপাতা কুচি ও চারটে কাঁচা লঙ্কা কুচি
৪) ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, চাট মশলা,ভাজা জিরের গুঁড়ো , বেসন, ভাজার জন্য সাদা তেল ও ঘি
প্রনালী:- প্রথমে দইয়ের জল ঝরিয়ে নিতে হবে তারপর সব উপকরণ গুলো পরিমান মত দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এরপর হাতে একটু ময়দা মেখে নিয়ে কাবাব আকারে গড়তে হবে । তারপর কড়াইতে তেল ও ঘি দিয়ে হালকা আঁচে ভাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।



