ম্যাংগো প্যান কেক
উপকরণ:- ১ কাপ ময়দা
১-১/৪ চামচ বেকিং পাউডার
১/৪ কাপ বাটার
৩ চামচ চিনি গুঁড়ো
১ টা ডিম
১ কাপ দুধ
১ কাপ ম্যাংগো পাল্প
১ চামচ ম্যাংগো স্লাইস
২ চামচ মধু
প্রনালী:- প্রথমে একটা বোলে উপকরণে দেওয়া পরিমাণ মতো ময়দা ও বেকিং পাউডার চেলে নিতে হবে। এবার একটা বোলে বাটার দিয়ে একটা উইন্স দিয়ে মিক্স করে তাতে চিনি গুঁড়ো ও ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ময়দা ও বেকিং পাউডার দিয়ে মিক্স করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমের পাল্প দিয়ে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা পেন বসিয়ে নিয়ে তাতে বাটার ব্রাশ করে হাতা দিয়ে বেটার দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার প্যান কেকের ওপর ম্যাংগো স্লাইস ও মধু দিয়ে সাজিয়ে নিলেই তৈরি ম্যাংগো প্যান কেক।



