ক্রিমি মৌরি পটল
উপকরণ:- পটল আট পিস
মৌরি ৫০ গ্রাম
ভাজার জন্য সর্ষের তেল
পরিমাণ মত লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, চিনি, কাঁচা লঙ্কা ৪টে
পরিমাণ মত ফ্রেশ ক্রিম
প্রনালী:- প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে তারপর পটলগুলো একটু করে চিরে দিতে হবে যাতে পটলের ভেতর মশলা গুলো ঢোকে এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে পটল গুলো ভাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই ভাজা তেলেই মৌরি ও কাঁচা লঙ্কা ফোড়ণ দিয়ে আগের থেকে পেস্ট করা মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে সব মশলাগুলো ও নুন, চিনি স্বাদমত দিয়ে কষাতে হবে য়খন তেল ছাড়তে শুরু করবে তখন ভাজা পটলগুলো দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট মত। পাঁচ মিনিট রান্নাটা হতে দিতে হবে। তারপর ঢাকা খুলে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করতে হবে ক্রিমি মৌরি পটল।



