Logo
logo

স্বাদে আহ্লাদে

লেমন চিকেন

উপকরণ:- ১ কেজি বোনলেস চিকেন
১-২ টো গন্ধরাজ লেবুর পাতা
১ চামচ ওরিগেনো
২ চামচ সাদা তেল
২ চামচ চিলি ফ্লেক্স
১ টা লেবুর জেষ্ট
১ চামচ রসুন কুচি
১/২ লেবুর রস
স্বাদ অনুযায়ী নুন
২ চামচ বাটার
১ চামচ ময়দা
১ কাপ দুধ
১ চামচ রসুন কুচি
১ চামচ পেঁয়াজ কুচি
২ চামচ ধনেপাতা কুচি

প্রনালী:- প্রথমে গ্যাসে একটা পেন বসিয়ে তাতে জল দিয়ে চিকেনের হার গুলোকে দিয়ে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ষ্টকটা তৈরি করে নিতে হবে।
এবার চিকেন গুলোকে পিছ করে কেটে নিতে হবে। এবার চিকেন গুলোকে মেরিনেশন করতে হবে উপকরণে দেওয়া পরিমাণ মতো ওরিগেনো, চিলি ফ্লেক্স,সাদাতেল,
লেবুরজেষ্ট , রসুন কুচি, লেবুর রস, নুন দিয়ে মেখে রেখে দিতে হবে ৫-৭ মিনিট।
এবার সস বানাবার জন্য গ্যাসে একটা পেন বসিয়ে তাতে উপকরণে দেওয়া পরিমাণ মতো বাটার দিয়ে গোলে আসলে ময়দা দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে দুধ দিয়ে একটা জেলির মতো হয়ে আসলে এবার তাতে চিকেন ষ্টক দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ভালোকরে মিশিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। এবার আর একটা পেন গ্যাসে বসিয়ে নিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে মেরিনেট করা চিকেন গুলো দিয়ে ৫-৭ মিনিট উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে এবার বানিয়ে রাখা সস চিকেনের ওপর দিয়ে ফুটে আসলে তাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি লেমন চিকেন।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com