আম পোড়া শোল
উপকরণ:- শোল মাছ ৪-৬ পিস
কাচা আম ১টি
সর্ষের তেল ২ টেবিল চামচ
পাঁচ ফোড়ন ১টেবিল চামচ
গোটা সর্ষে ২ চা চামচ
লাল লঙ্কা ৩টে
কাঁচা লঙ্কা ২টি
হলুদ ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১চা চামচ
ধোনে গুঁড়ো ১ চা চামচ
জেরা গুঁড়ো ১চা চামচ
সর্ষে বাটা ১চা চামচ
পোস্ত বাটা ১. ৫ চা চামচ
নুন পরিমান মতো
চিনি পরিমান মতো
প্রনালী:- একটি রুটিসেকা জালে আম ও লঙ্কাকে পুড়িয়ে নিতে হবে। তারপর আম থেকে কাতটি বের করে নিতে হবে। তারপর একটি কড়াইতে সর্ষের তেল এ মাছ গুলি নুন হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে।
সেই একই কড়াইতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের কাতটি দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর তাতে জিরা, ধনে, হলুদ ও লংকার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মসলা কষা হলে নুন, সর্ষেপোস্ত বাটা দিয়ে আবার একটু কষাতে হবে। তারপর হালকা চিনি ও মাছ গুলো দিয়ে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরী।



