Logo
logo

রন্ধনে বন্ধন

চিংড়ির বেগুন সুন্দরী

উপকরণ:- ১) চিংড়ি মাছ ১৫০ গ্রাম
২) বেগুন ৬ পিস
৩ )পরিমান মত বেসন
৪) এক কাপ নারকেল কোরা
৫ ) পরিমান মত হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি, লবণ ও চিনি
৬) ভাজার জন্য সরষের তেল।

প্রনালী:- প্রথমে বেগুনের পিস গুলো চার মিনিটের মত ভাপ দিয়ে ঠান্ডা করে রাখতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে গরম করতে দিতে হবে তারপর গরম হলে কালোজিরে ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নারকেল কোরানো দিয়ে আবার নাড়াতে হবে কিছুক্ষণ। তারপর ওতে কুচানো চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এরপর ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো , নুন ও চিনি পরিমান মত দিয়ে একটা পুর করে নামিয়ে ঠাণ্ডা করে রাখতে হবে। এরপর একটা পাত্রে বেসন নিয়ে তাতে নুন, হলুদ ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে জল দিয়ে একটা গোলা করে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আগে থেকে ভাপিয়ে রাখা বেগুন একটা একটা করে নিয়ে তার উপরে চিংড়ি মাছের পুর ভালো করে চেপে দিয়ে বেসনের গোলায় চুবিয়ে নিয়ে দুটো দিক গরম তেলে ভেজে তুলে নিতে হবে। শেষে গরম গরম পরিবেশন করতে হবে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com