Logo
logo

গল্প / কাহিনী

গল্প - সন্তানসুখে পয়লা বৈশাখের শুভারম্ভ

— বলি ও টুকটুকি, এমন পাকা বুড়ির মতো সেজেছিস কেন মা? আজ তো সরস্বতী পুজো নয়! খুব সুন্দর লাগছে তোকে এই হলুদ শাড়িতে!
— আমি মাক্কেটিংএ যাব। পাপাই বলেথে।
— সে কি রে! মিস এর সব হোমটাস্ক কমপ্লিট?
— এট্টু এট্টু হয়েথে। অপ্ল বাকি আথে।
— হুমম! আর‌ দুধটা খাওয়া শেষ হয়েছে?
— ও মাম্মাম, তুমি কি লাগ কলেথো? তোমাল কোলে এট্টু বথবো?
— না, আগে বলো দুধ খাওয়া শেষ করেছ কিনা?
— দুথ পতা। বাজে গন্দ। এট্টুও ভানো নাগে না!
— তবে কোলেও বসতে পাবে না। আমি শুধু গুড গার্লদের কোলে নিই, হামি খাই। পচা মেয়েদের নিই না।
— ও মাম্মাম, তুমি লাগ কোলো না, পিলিথ। আমি ভানো মেয়ে থব। এট্টু আদর কলে দি তোমায়?
— না, তোমার সাথে কাট্টি। আমার একটা কথাও শোনোনি।
— দেথ না পাপাই, মাম্মাম বকথে। এ্যাঁ এ্যাঁ এ্যাঁ...
— আহ্ ঝুমা, টুকিকে বোকো না প্লিজ...কি সুন্দর লাগছে দেখো টুকিকে হলুদ শাড়িতে!
— ওই ওই এলেন। তোমার আস্কারাতেই মেয়ে দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। বাঁদর তৈরী হচ্ছে একটা।
— আহা থাক থাক...শোন‌না ঝুমা, সামনেই তো পয়লা বৈশাখ। নতুন বছরের শুরু। চলো, একটু শপিং করে আসি। সবাইকে দিতে হবে তো...টুকির কত্তো বন্ধু...
— তি মজা, তি মজা! আমলা থপিংএ যাআআবওও...মান্তুদিদি, ভোলাদাদা, থবার দন্য নতুন দামা তিনব! আহা তি আনন্দ আকাথে বাতাথে...
— গান থামা শিগগর। পাজি মেয়ে। একটা কথাও শোনে না আমার, আবার শপিং এ যাবে। যাওয়াচ্ছি...
— ও পাপাই, পাপাই, তুমি বলো মাম্মাকে, পিলিথ...
— তোকে শাড়ি কে পড়িয়ে দিল, এ্যা...
— পাপাই!
— কি ব্যাপার, তুমিও কি আমার কাছে মেয়ের মতো বকা খাবে? নিশ্চয়ই আলমারি ঘেঁটেছ?
— না মানে...ও ঝুমা, টুকির মুখটা দেখো। চোখ ছলছল করছে মেয়েটার। চলো না, একটু বেড়িয়ে আসি।
— যেতে পারি, তবে আমার দুটো শর্ত আছে।
— কি...
— এক, টুকিকে পুরো হোমটাস্ক কমপ্লিট করতে হবে, আর দুই, পুরো দুধ ফিনিশ করতে হবে। আমি ততক্ষণ একটু গরম গরম চা নিয়ে আসি।
— কলব, মাম্মাম, কলব।
— এ্যাই টুকি, মাম্মমাকে আদর করে দাও।
— অনেক আদল মাম্মাম, অনেক আদল...
— থাক, আর তেল দিতে হবে না। আর আগে শাড়ি ছাড়, ওই নীল সবুজ ফ্রক, যেটা জন্মদিনে পাপাই দিয়েছিল, সেটা পড়ে আয়।
— আথথা মাম্মাম।
— পাকা বুড়ি একটা! তোমায় একটা কথা বলব রঞ্জন?
— কি ঝুমা?
— মেয়েটাকে শাড়ি পড়ে সত্যিই খুব সুন্দর লাগছে জানো। ঠিক যেন জ্যান্ত মা লক্ষ্মী।
— ঠিক বলেছ ঝুমা। টুকি, আমাদের একমাত্র সন্তান, আমাদের নয়নের মনি। অনেক ঝড় ঝঞ্ঝা সামলে তবে টুকি আমাদের মাঝে এসেছে, আমাদের সম্পর্ককে দৃঢ় করতে। এ মা লক্ষ্মীরই আশীর্বাদ।
— ঠিক বলেছ গো। পয়লা বৈশাখের নববর্ষের সুচনায়, নতুন ভোরে মা লক্ষী ও গণেশের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক আনন্দে। সন্ধ্যার এই মৃদুমন্দ শীতল বাতাসে, আমের মুকুলের সুগন্ধে শুভ হোক পয়লা বৈশাখ। নতুন জামার মিঠে খসখস আওয়াজে প্রত্যেক সন্তানের ওপর ঝরে পড়ুক বাবা মায়ের আশীষ। ঠিক যেমন টুকিকে সবসময় আগলে রাখব আমরা, ওর জন্মদাতা বাবা মা না হয়েও!

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com