Logo
logo

রন্ধনে বন্ধন

আম কাসুন্দির চিংড়ির ঝাল

উপকরণ:- বাগদা চিংড়ি-২৫০গ্রাম
কাঁচালঙ্কা-৭/৮ টি
সরষের তেল-১০০ গ্রাম
নুন-স্বাদমতো
চিনি- অল্প
আম কাসুন্দি(বাড়িতে বানানো)-৩ টেবিল চামচ
হলুদ গুড়ো-১ চা চামচ
কালোজিরে-১/২ চা চামচ
পতিলেবুর রস- ১ চা চামচ

প্রনালী:- প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ ও পাতিলেবুর রস মাখিয়ে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে।
এবার কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ও ছটা কাঁচা লঙ্কা ছিড়ে ফোড়ন দিতে হবে। গন্ধ বের হলে দিতে হবে হলুদ গুঁড়ো আর জল।হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে এরপরে দিতে হবে আম কাসুন্দি দু টেবিল চামচ। এর সাথে দিতে হবে নুন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে জল ফুটতে দিতে হবে। কিছুক্ষণ জল ফোটার পরে দিতে হবে মেরিনেট করা মাছগুলো। আর সাথে গরম জল। ভালো করে মিশিয়ে ঢাকা বন্ধ করে ৭ মিনিটের মতো রান্না হতে দিতে হবে। ৭ মিনিট বাদে ঢাকা খুলে ওপর থেকে বাকি আম কাসুন্দি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com