কাটোরি চাট
উপকরণ:- ময়দা২৫০ গ্রাম, সাদা তেল ১৫০ গ্রাম, কালো জিরে হাফ চামচ, নুন হাফ চামচ, চিনি ৫ চামচ, সেদ্ধ আলু ১টা, কাবলি ছোলা সে একদম ২৫ গ্রাম, নারকেল কুচি ২চামচ, ধনেপাতা কুচি ১চামচ, কাঁচা লঙ্কা ৪টা, ভাজা মসলা হাফ চামচ, তেতুলের চাটনি ২ চামচ, ফেটানো টক দই ২ চামচ, ধনেপাতা ১ চামচ, বাদাম ২ চামচ , ঝুরিভাজা ২ চামচ
প্রনালী:- প্রথমে ময়দার মধ্যে নুন তেল চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এরপর একটা বাটির পিছনে ময়দাটাকে বেলে তেলের মধ্যে ভেজে নিতে হবে, এইভাবে হয়ে যাবে আমাদের কাটোরি এবার তার উপর টুকরো করা আলু, কাবলি ছোলা, নারকেল কুচি, শসা কুচি ,গাজর কুচি বাদাম, তার উপর তেতুলের চাটনি টক দই, ভাজা মসলার গুঁড়ো উপর থেকে ধনেপাতা কুচি ও ঝুরিভাজা দিয়ে দিলেই তৈরী হয়ে যাবে কাটোরি চাট।



