Logo
logo

রন্ধনে বন্ধন

আমসত্ত্বের পুরভরা ভেটকির কাবাব

উপকরণ:- ভেটকি মাছের ফিলে-৩ পিস (৩৫০ গ্রাম)
নুন- পরিমাণ মতো
চিনি- পরিমাণ মতো
মিহি করে পেঁয়াজকুচি- ২ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
আমসত্ত্ব কুচি করা- ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি- ৩টে
কর্নফ্লাওয়ার- ২টেবিল চামচ
চালের গুঁড়ো- ১/২ টেবিল চামচ
সাদা তেল- ৩ টেবিল চামচ
টক দই- ২ টেবিল চামচ
বিটের রস- ১ টেবিল চামচ
লেবুর রস-১ চা চামচ
চাট মশলা-২ চা চামচ
সুজি- ২টেবিল চামচ
ওটসের গুঁড়ো- ২ টেবিল চামচ
জল পরিমাণ মতো

প্রনালী:- কুচি করা আমসত্ত্বগুলোকে অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার ভেটকি মাছের ফিলে গুলোর মধ্যে নুন আর লেবুর রস মাখিয়ে ১৫ মিনিটের মতো মেরিনেট করে রাখতে হবে। লেবুর রস মাখানোর অর্থ হলো যাতে মাছ থেকে আশটে গন্ধটা না বেরোয়। ১৫ মিনিট বাদে আমসত্ত্ব নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে এর মধ্যে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং অল্প একটু নুন ও চাট মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অন্যদিকে ভেটকি মাছের ফিলে গুলো নিয়ে ধুয়ে নিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডার এ টুকরো করে ভেটকি মাছের ফিলেগুলো একবার গ্রাইন্ড করে নিয়ে নামিয়ে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিতে হবে। এক টেবিল চামচ সাদা তেল এর মধ্যে দিতে হবে কুচানো পেঁয়াজ, রসুন কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি, চাট মসলা। ভালো করে কষিয়ে এর মধ্যে ভেককির মণ্ডটা দিয়ে দিতে হবে। ভালো করে কষানো হলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাতে গোল গোল বলের মত তৈরি করে নিতে হবে। এবার মাঝখানে গর্ত করে আমসত্ত্বের পুর দিয়ে কাবাবের আকারে তৈরি করে নিতে হবে। কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো নুন ও বাকি চাট মসলা দিয়ে গুলে নিতে হবে। কাবাব গুলোকে কর্নফ্লাওয়ার এর মধ্যে ডুবিয়ে সুজি ও ওটসের গুড়ের মধ্যে কোট করে ফ্রিজে রেখে দিতে হবে ৩০ মিনিটের মত। ৩০ মিনিট বাদে কড়াইতে বাকি তেল দিয়ে কাবাবগুলো স্যালো ফ্রাই করে নামিয়ে নিতে হবে। এবার টক দই এর মধ্যে বিটের রস, নুন, চিনি আর চাট মসলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে একটা গোলাপি রঙের সস বানিয়ে নিতে হবে। পরিবেশন করতে হবে নিজের মনের মত।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com