Logo
logo

রন্ধনে বন্ধন

রঙ্গিলি রসগোল্লা

উপকরণ:- দুধ ২ লিটার
সাইট্রিক অ্যাসিড ১ চা চামচ,
কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ,
চিনি ২ কাপ
এলাচ গুঁড়ো ১ চা চামচ,
পেস্তা কুচি ১ টেবিল চামচ,
দুধে ভেজানো জাফরান
গোলাপের নির্যাস সামান্য
খাবার সবুজ রং কয়েক ফোঁটা
গোলাপ রং কয়েক ফোঁটা
গোলাপের পাপড়ি কয়েকটি
গোলাপ জল কয়েক ফোঁটা

প্রনালী:- একটি পাত্রে এক লিটার দুধ ফুটিয়ে নিন। জলের সাথে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে দুধে দিয়ে নাড়ুন। ছানা দুধ থেকে আলাদা হয়ে যাবে। এটি ছেঁকে নিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন।

একটি পাত্রে চিনি ও ৪ কাপ জল মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিন।

এখন একটি থালায় ছানা নিয়ে ৫ মিনিট ধরে মেখে নরম করে নিন। খুব ছোট ছোট বল তৈরি করে চিনির সিরায় রাখুন। পাত্রটি ঢেকে ১২ মিনিট রান্না করুন। ছানার বলগুলো আকারে বড় হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিন।

একটি কড়াইতে দুধ ফুটিয়ে ঘন করে নিন। কনডেন্সড মিল্ক, কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এখন সিরা থেকে রসগোল্লা গুলো তুলে ঘন দুধে রাখুন।

সেগুলো ৩টি বাটিতে তুলে নিন।

একটি বাটিতে ৪টি রসগোল্লা নিয়ে গোলাপ জল, গোলাপ রঙ যোগ করুন এবং গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিন।

দ্বিতীয় বাটিতে ৪টি রসগোল্লা নিয়ে জাফরান দুধ, এলাচ গুঁড়ো যোগ করুন।

তৃতীয় বাটিতে ৪টি রসগোল্লা নিয়ে সবুজ রঙ যোগ করুন এবং পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিন।

এক ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

সুস্বাদু এবং স্বাস্থ্যকর রঙ্গিলি রসগোল্লা পরিবেশনের জন্য প্রস্তুত। উপভোগ করুন।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com