Logo
logo

রন্ধনে বন্ধন

চিংড়ি মাছের টিকিয়া

উপকরণ:- চিংড়ি ২৫০ শো
পেয়াজ ১ টা কুচি করে কাটা
রসুন বাটা ১ চামচ
আদা কুচি ১ চামচ
ব্যাসন -৪ চামচ
নুন, চিনি পরিমাণ মতো
গোলমরিচ গুড়ো-১ চামচ
জাই ফল-১/২ চামচ
ঘী -২ চামচ
গরম মশলা গুড়ো-১/২ চামচ
হলুদ-১/৪ চামচ
সাদা তেল -১/৪ কাপ
কাচা লঙ্কা কুচি-২ টো

প্রনালী:- চিংড়ি মাছ পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে কিমা করে নিতে হবে।একটি বড় পাত্রে চিংড়ির কিমা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, ধনে পাতা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, ব্যাসন এবং স্বাদমতো নুন, চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে রেখে গোল ও চ্যাপ্টা টিকিয়ার আকার দিতে হবে ।তেল ও ঘি গরম হলে মাঝারি আঁচে টিকিয়াগুলো দুই পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে। পরিবেশন করলাম দুইরকম সস আর পেয়াজ দিয়ে। এটা একটা এই দেশীয় খাবার।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com