Logo
logo

রন্ধনে বন্ধন

কোফতা পোলাও (কীর্তিপাশা জামিদারবাড়ীর রান্না)

উপকরণ:- বাসমতি চাল:-৫০০গ্রাম
মাটন কিমা:-৫০০গ্রাম
ভালো করে জল ঝরানো টক দই:-২টেবিল চামচ
মৌরী গুঁড়ো:- ১.৫চা চামচ
আদা বাটা:-১.৫চা চামচ
হিং:-১/২চা চামচ
পেশা শুকনো লঙ্কা:- স্বাদ অনুযায়ী
নুন:- পরিমাণ মত
চিনি:- ১চা চামচ+ ১.৫ টেবিল চামচ
ঘী:- ১+১টেবিল চামচ+বেশ কিছুটা

প্রনালী:- বাসমতি চাল নিয়ে(ইচ্ছা করলে গোবিন্দ ভোগ চাল ও নেওয়া যায়)।প্রথমে ভাতটা ঝর ঝরে করে করতে হবে।এরপর কিমাটা খুব ভালো করে জল ঝরিয়ে যদি মোটা থাকে তাহলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।এরপর কিমায় দিতে হবে টক দই,মৌরী গুঁড়ো,আদা বাটা,হিং,লঙ্কা গুঁড়ো,নুন,চিনি ও ঘী।এই সব উপকরণ গুলি দিয়ে ভালো করে কিমার সাথে ঠেসে মেখে নিতে হবে। তারপর ছোটো ছোটো পটোলের আকারে কোফতা গড়ে নিতে হবে। তারপর পরিমাণ মত ঘী কড়াইতে দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে। ঘী ভালো গরম হলে মিডিয়াম ফ্লেম করে কোফতাগুলো ভেজে নিতে হবে। কোফতাগুলো একটু ঠাণ্ডা করে নিলে শক্ত হয়ে যাবে।কোফতা ভাজা ঘীতেই পোলাওটা রান্না করতে হবে। তারপর কড়াই বসিয়ে তাতে ভাতটা দিয়ে নাড়তে হবে। তারপর তাতে পরিমান মত নুন,চিনি, ও ঘী এবং কোফতা দিয়ে হালকা হাতে নেড়ে নিয়ে একটা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তাহলেই রান্না হয়ে যাবে কোফতা পোলাও। এই রান্নায় কোনো পিঁয়াজ,রসুন ও গরম মসলার ব্যবহার হবে না ।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com