Logo
logo

রন্ধনে বন্ধন

চিংড়ির রস বড়া

উপকরণ:- ৩০০ গ্রাম চিংড়ি মাছ (মিহি করে বাটা)
২কাপ নারকেলের দুধ
৩টেবিল চা চামচ সর্ষের তেল
২টেবিল চামচ পেঁয়াজ কুচি
২টেবিল চামচ পেঁয়াজ বাটা
২টেবিল চামচ রসুন বাটা
২ চা চামচ আদা বাটা
৪-৫ কাচা লংকা চেরা
১চা চামচ গোল মরিচ গুঁড়ো
২চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
১চা চামচ জিরে গুড়ো
১ চা চামচ ধনে গুড়ো
২চা চামচ হলুদ গুড়ো
গোটা গরম মশলা
১/২চা চামচ গরম মশলা
স্বাদমতো নুন
১-১/২ কাপ গরম জল
আর লাগবে অল্প ধনেপাতা।

প্রনালী:- প্রথমে চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নিয়ে, মাছের শির গুলো ফেলে ভালো ধুয়ে নিতে হবে। এবার খুব মিহি করে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে চিংড়ি মাছের পেস্ট নিয়ে তাতে একে একে ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১চা চামচ আদা বাটা, ১চা চামচ গোল মরিচ গুঁড়ো, ১চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো, ১চা চামচ হলুদ গুড়ো, ধনে গুড়ো, জিরে গুড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
এবার ওভেনে কড়াই বসিয়ে, গরম হলে সর্ষের তেল দিয়ে,তাতে ৩টে গোটা এলাচ, ১ইঞ্চি দারুচিনি, ৪টি লবঙ্গ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে, পেঁয়াজ কুচি সোনালী রঙ ধরলে পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে রসুন বাটা দিতে হবে নেড়ে চেড়ে এবার একে একে আদা বাটা, হলুদ গুড়ো, কাশ্মীরি লংকা গুড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এবার ১/৪কাপ গরম জল দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে নারকেলের দুধ ও বাকি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, চেরা কাচা লংকা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ঢাকনা খুলে,মেখে রাখা চিংড়ি মাছের পেস্ট ছোট ছোট বলের আকার করে ফুটন্ত ঝোলে ছাড়তে হবে, এইভাবে সব বল গুলো ছাড়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে ৮-১০ মিনিট মিডিয়াম আচেঁ ফুটতে দিতে হবে। এবার ঢাকনা খুলে গরম মশলা গুড়ো ছড়িয়ে, ২মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে নামিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন চিংড়ির রস বড়া। গরম ভাতে,ও পোলাও এর সাথে জমে যাবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com