রং বাহারী ছানার বড়া
উপকরণ:- দুধ ১লিটার দুধের ছানা পরিমান মত
চিনি ,ময়দা ,এলাচ, সুজি , ক্ষীর গাওয়া ঘি ,সাদাতেল (পরিমান মত )
প্রনালী:- গ্যাস ওভেনে ১লিটার দুধ বসিয়ে সেটা ভিনিগার দিয়ে ছানা কাটাতে হবে কাটানো হবে ছানাটা একটা সুতির কাপড়ে ছেকে এক ঘন্টা একটা ভারি জিনিস চাপা দিয়ে রাখতে হবে, এরপর ঐ ছানাটা একটা পাত্রে নিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু মাখা হলে ওই ছানার ভিতর ১চামচ ঘি , ১ চামচ ময়দা ২ চামচ গুড়ো দুধ সুজি একচামচ একটু বড়ো এলাচ গুঁড়ো চিনি গুঁড়ো ১ চামচ ক্ষীর (২৫গ্রাম) সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষন না নরম একটা মন্ড তৈরী হয় । তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে ২০০ গ্রাম চিনি এবং ঐ আন্দাজে জল দিয়ে তারমধ্যে এলাচ গুঁড়ো দিয়ে একটা সিরা তৈরি করতে হবে । সিরাটা হয়ে গেলে পারে সরিয়ে রেখে, ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল এবং চার চামচ ভালো ঘি কড়াই তে দিতে হবে তেলটা হাল্কা গরম হলে ঐ ছানা থেকে বড়ার আকারে কেটে চেপটা আকারে গড়তে হবে হাতে একটু তেল নিয়ে ভেজে তুলে আগে থেকে তৈরি করা একটু গরম সিরাতে ডুবিয়ে দিতে হবে বেশ এক ঘন্টা পর মিষ্টি গুলো ফুলে উঠলে একটা পাত্রে সাজিয়ে দিতে হবে উপর থেকে একটু পেস্তা কুচি দিলে হয়ে যাবে রং বাহারী ছানার বড়া।



