Logo
logo

স্বাদে আহ্লাদে

আম শোল

উপকরণ:- শোল মাছ -১কেজি সাইজের।
কাঁচা আম-১টি(লম্বা স্লাইস করে কাটা)।
সর্ষে বাটা -১চামচ।
জিরে বাটা -১চামচ।
আদা বাটা -১/২চামচ।
আম আদা বাটা -১চামচ।
কাঁচা লঙ্কা বাটা -১চামচ।
হলুদ গুঁড়ো -পরিমাণমতো।
লাল লঙ্কা গুঁড়ো -১/২চামচ।
কাঁচা লঙ্কা কুচি -১চামচ।
নুন -স্বাদমতো।
গুড় -১/৪চামচ।
সর্ষের তেল -পরিমাণমতো।
ফোড়ণের জন্য গোটা জিরে,কালো সর্ষে, শুকনো লঙ্কা।
কাঁচা-পাকা লঙ্কা ৪-৫টি।

প্রনালী:- প্রথমে মাছ চাকা কেটে পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।মাথা লেজা বাদে। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে মাছ ভেজে নিতে হবে।মাছ খুব বেশি ভাজা হবে না।
এবার মাছ তেল কমিয়ে নিয়ে ওতে গোটা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা কুচি ফোড়ণ দিতে হবে। ফোড়ণের সুগন্ধ বেড়োলে আমের টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে সর্ষে বাটা বাদে সব মশলা জলে গুলে কড়াইতে ঢেলে দিতে হবে।মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গুড় ও স্বাদ মতো নুন দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর ঢাকা খুলে সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে আরও ২মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি "আম শোল"।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com