Logo
logo

স্বাদে আহ্লাদে

কাতলা মাছের মনোহরা

উপকরণ:- কাতলা মাছ - ৬ পিস ( একটু বড় সাইজ)
মটরশুঁটি - ১ কাপ
আদা - দেড় ইঞ্চি
কাঁচা লঙ্কা - ৮ টা
টক দই - ৪ টেবিল চামচ
কালোজিরা - ১/২ চা চামচ
সাদা তেল -১০০ গ্রাম
ঘী - ৩ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
জায়ফল জয়ত্রী গুঁড়ো - ২ চিমটি
চিনি - ১.৫ গ্রাম
লবণ স্বাদ মতো।

প্রনালী:- কাতলা মাছ প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের পিসগুলোতে নুন দিয়ে মেখে রাখতে হবে ৫ থেকে ৬ মিনিট মতো। তারপর কড়াতে সাদা তেল গরম করে অল্প আঁচে মাছগুলো ভেজে নিতে হবে । এরপর মটরশুঁটি,কাঁচা লঙ্কা,আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে । তারপর কড়াইতে পরিমান মতো তেল ও ঘী দিয়ে কালোজিরা ফোড়ন দিতে হবে। এরপর সুন্দর গন্ধ বেরোলে মসলা তুলে নিতে হবে তারপর কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষন। তারপর কড়াইতে ফেটানো টক দই ,গরম মসলা,লবণ ও চিনি দিয়ে হাল্কাভাবে নেড়ে নিয়ে বড় কাপের ১ কাপ মতো গরম জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফোটাতে হবে ফুটে উঠলে মাছগুলো গ্রেভিতে দিয়ে দিতে হবে । নামানোর আগে ঘী, জায়ফল ও জয়ত্রী গুঁড়ো ছড়িয়ে দিতে হবে । এই ভাবেই তৈরী হয়ে যাবে কাতলা মাছের মনোহরা। এটি সাদা ভাত, জিরা রাইস,রুটির সাথে খুব ভালো লাগে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com