রং বাহারী ক্ষীর -মালাই সন্দেশ
উপকরণ:- দুধ-১ লিটার
গুঁড়ো দুধ -দশ টাকার ২ টো প্যাকেট
চিনি -১২টেবিল চামচ
ঘি- ৪ টেবিল চামচ
প্রনালী:- হলুদ অংশের জন্য ২৫০ গ্রাম মুগের ডাল আগে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে বিছিয়ে রেখে মিহি করে পেস্ট করা।
সবুজ অংশের জন্য ধনেপাতা আর কড়াইশুঁটি এক সাথে মিক্সিতে পেস্ট করা।
প্রণালী --
দুধ জ্বাল দিয়ে দুটো ভাগে বিভক্ত করে রাখতে হবে।
কড়াইতে অর্ধেক দুধ দিয়ে দুধটা ঘন করতে হবে।ঘন হয়ে এলে ওতে একটা গুঁড়ো দুধের প্যাকেট থেকে পুরো গুঁড়ো দুধ দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণ না আরও ঘন হয়ে যাচ্ছে।এবারে চিনি ছয় চামচ দিয়ে আরও নাড়তে হবে।চিনি মিশে গেলে এতে ডাল বাটা টা দিয়ে আবারও সমানে নেড়ে যেতে হবে।ডালটা তলাতে ধরে এলে একটু সামান্য জল দিতে হবে।|এবারে ঘি দিতে হবে দুই টেবিল চামচ। ডালের মন্ডটা হয়ে গেলে থালাতে ঘি ব্রাশ করে ঠান্ডা হতে দিতে হবে।ঠান্ডা হয়ে এলে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।ক্ষীর মালাই সন্দেশের হলুদ অংশ টা তৈরী করে নিতে হবে এইভাবে।
এবারে সবুজ অংশর জন্য আগের পদ্ধতিতেই দুধ ঘন করে গুঁড়ো দুধ মিশিয়ে আরও ঘন করে তাতে চিনি মিশিয়ে মটর শুটি আর ধনেপাতার মিশ্রণটা মিশিয়ে পাক দিয়ে ঘন একটা মন্ড বানিয়ে নিতে হবে। ঠিক আগেরবারের মতোই থালাতে ঘি ব্রাশ করে মণ্ডটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। এটা ক্ষীর মালাই সন্দেশ তাই খেয়াল রাখতে হবে দুটো রঙের পাক ই যেনো খুব শক্ত না হয়ে যায়। এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে দুটো অংশ মিশিয়ে ত্রিভুজের আকৃতি দিয়ে উপর থেকে একটা কাজুবাদাম লাগিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।



