ব্রেড কাস্টার্ড গুজিয়া
উপকরণ:- গুজিয়ার পুরের উপকরণ-
ঘন দুধের মালাই- ৫ বড় চামচ
চিনির গুঁড়ো- ৫ বড় চামচ
গুঁড়ো দুধ- ১/২ কাপ
শুকনো নারকেল গুঁড়ো- ২ বড় চামচ
এলাচগুড়ো- ১/২ চা চামচ
বাদাম ও পেস্তা কুচি- ৪ বড় চামচ
গুজিয়া বানানোর উপকরণ-
সাদা পাউরুটি- ১০ পিস
ঘি- ১/২ কাপ ভাজার জন্য
ভ্যানিলা কাস্টার্ড পাউডার-১টেবিল চামচ
দুধ- ১/২ লিটার
চিনি- ৪ বড় চামচ
এলাচগুড়ো- অল্প
প্রনালী:- প্রথমে ঘন দুধের মালাই নিতে হবে। তার মধ্যে মেশাতে হবে চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ এলাচের গুঁড়ো, কেশর, নারকেল গুঁড়ো, বাদাম, পেস্তা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে একটা বাটিতে।। এবার পাউরুটির পিস গুলো নিয়ে একটা কড়াইতে একটু জল বসিয়ে ওর উপরে একটা ঝাজরি রেখে পাউরুটিগুলো সাজিয়ে দু-তিন মিনিট ভাপিয়ে নেব। তারপর একটা একটা করে পাতলা করে বেলুন দিয়ে বেলে নেব ও ধার গুলো কেটে নেব। এবার পার্ট গুলোকে গোল করে কেটে নেব। কোন কাটার বা বাটি দিয়ে তারপরে তার মাঝখানে পুরটা দেব দিয়ে চারিধারটা জল দিয়ে ভিজিয়ে নেব। নিয়ে অর্ধচন্দ্র কার শেপ করে নেব। এবার ঘিতে লাল করে ভেজে নেব।
অন্যদিকে একটা পাত্রে দুধ নেব। একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে কাস্টার্ড গুড়ো মিশিয়ে দেব। আর মেশাবো চিনির গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে ঘন হলে নামিয়ে নেব। এবার একটা প্লেটে গুজিয়া গুলো রাখবো তার উপরে কাস্টার্ড ছড়িয়ে দেব এবং উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করবো।



